একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

মঙ্গলবার দিবাগত রাতের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস

Blog Image
Email : 288k 12k

মঙ্গলবার দিবাগত রাতের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস


রাজশাহী, খুলনা, ঢাকা, রংপুর, ময়মনিসংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে আজ মঙ্গলবার দিবাগত রাত ১১ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৭ টার মধ্যে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। 


আজ রাতে রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের সকল জেলার উপর দিয়ে বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।

 

রংপুর বিভাগের দক্ষিন দিকের জেলাগুলোর উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে রাত ২ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৬ টার মধ্যে। 


ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে রাত ১ টার পর থেকে আগামীকাল সকাল ৬ টার মধ্যে। 


সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে রাত ২ টার পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে।


Related Post